২২ মার্চ ২০১১ - ১৯:৩০

ইরাক ও আফগানিস্হান ধ্বংসের পর এবার লিবিয়ার দিকে হাত বাড়িয়েছে আমেরিকা ও তার পশ্চিমা মিত্র জোট।

দৈনিক প্রথম আলো’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: লিবিয়ার অভ্যন্তরিন ব্যাপারে নাক গলাবার জন্য মার্কিন পররাস্ট্র মন্ত্রী হিলারীর লম্ফজম্ফ সবার নজর কেড়েছে । এবং শেষ পযর্ন্ত গরু-ছাগলের খোয়ার জাতিসংঘের এ হামলার অনুমোদন দয়া সবাইকে বিস্মিত করেছে । এবং সেই সঙ্গে আবারও প্রমাণীত হয়েছে যে, জাতিসংঘ নাকম গরু-ছাগলের খোয়ারটি শুধু মাত্র পশ্চিমাদের স্বার্থ রক্ষার্থে কাজ করে ।

পারমানবিক / ভয়াল অস্ত্র আছে বলে মিথ্যা সংবাদ ছড়িয়ে জাতিসংঘের অনুমতি ছাড়াই ইরাক হামলা করেছিল বুশ প্রশাসন । পরে কোন পারমানবিক / ভয়াল অস্ত্র পাওয়া যায়নি। পুরো ইরাক আজ ধ্বংস স্তুপে পরিনত হয়েছে । মিথ্যা প্রচারণা চালিয়ে পুরো বিশ্ববাসির সঙ্গে প্রতারণা করে ইরাক হামলার জন্য বুশের কোন বিচার হয়নি আন্তর্জাতিক আদালতে । এখন লিবিয়ার জনগনকে রক্ষার নামে পুরো লিবিয়াকে ধ্বংস করে তেল ক্ষেত্রগুলোর দখন নেয়ার খেলায় মেতে উঠেছে পশ্চিমা জোট । এটা বুঝতে এখন আর কারো বাকি নেই । যেমনটি করা হয়েছিল ইরাক এবং আফগানিস্থানে ।

তবে আশার কথা হলো এই যে, বাংলাদেশে তেল নেই আছে ড. মুহাম্মদ ইউনুস । তাকে দখল নয়, গ্রামীন ব্যাংকের ক্ষমতায় বসাবার জন্য মার্র্কিন সহকারী পররাস্ট্র মন্ত্রী ও বাংলাদেশ ঘুরে গেলেন । সরকারের কাছে হালে পানি না পেয়ে খালেদার সঙ্গে মিটিং করে গেলেন।

সূত্র : দৈনিক প্রথম আলো